পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/২৮. অধ্যায়ঃ
পানি দিয়ে শৌচ করা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَرَجَ مِنْ غَائِطٍ قَطُّ إِلاَّ مَسَّ مَاءً .
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
তিনি বলেন, আমি দেখিনি যে, রাসূলুল্লাহ (ﷺ) কখনো পানি ব্যবহার না করে পায়খানা থেকে বের হয়েছেন।
[৩৫২] তিরমিযী ১৯, নাসায়ী ৪৬, আহমাদ ২৪১১৮, ২৪৩১৫, ২৪৩৬৯, ২৪৪৬৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ।