পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/২৭. অধ্যায়ঃ
পেশাবরত ব্যক্তিকে সালাম দেওয়া প্রসঙ্গে
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عُلَىٍّ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ فَلَمَّا فَرَغَ ضَرَبَ بِكَفَّيْهِ الأَرْضَ فَتَيَمَّمَ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)
তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিল। তখন তিনি পেশাবরত ছিলেন। সে তাঁকে সালাম করলে তিনি তার সালামের উত্তর দেননি। তিনি পেশাব শেষ করে তাঁর দুই হাতের তালু মাটিতে মারেন এবং তায়াম্মুম করেন, অতঃপর তার সালামের উত্তর দেন।
তাহকীক আলবানীঃ الأرض এর স্থানে الجدار শব্দ দ্বারা সহীহ।[৩৪৯] নাই তাহক্বীক্ব আলবানী:الأَرْضَ এর স্থলে الجدار শব্দ দ্বারা সহীহ। তাখরীজ আলবানী: সহীহ্ আবূ, দাউদ ২৫৬। উক্ত হাদিসের রাবী মাসলামাহ বিন আলী সম্পর্কে ইমাম বুখারী ও আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। ইয়াকুব বিন সুফইয়ান বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ নন আবার দোষত্রুটি থেকে মুক্তও নন।