পানীয় ও পানপাত্র

৩০/২১. অধ্যায়ঃ

দাঁড়ানো অবস্থায় পানি পান করা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَقَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ مِنْ زَمْزَمَ فَشَرِبَ قَائِمًا ‏.‏ فَذَكَرْتُ ذَلِكَ لِعِكْرِمَةَ فَحَلَفَ بِاللَّهِ مَا فَعَلَ ‏.‏

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ),

আমি নবী (ﷺ)-কে জমজমের পানি পরিবেশন করলাম। তিনি দাঁড়ানো অবস্থায় তা পান করলেন। শা’বী (রহঃ) বলেন, আমি এ হাদীস ইকরিমার নিকট বর্ণনা করলে, তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তা করেননি।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩৪২২] সহীহুল বুখারী ১৬৩৭, ৫৬১৭, মুসলিম ২০২৭, তিরমিযী ১৮৮২, নাসায়ী ২৯৬৪, ২৯৬৫, আহমাদ ১৮৪১, ১৯০৬, ৩১৭৬, ৩৪৮৭, ৩৫১৭, মুখতাসারুশ শামাইল ১৭৮। তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18