পানীয় ও পানপাত্র
৩০/১৮. অধ্যায়ঃ
তিন নিঃশ্বাসে পানীয় দ্রব্য পান করা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ كُرَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ شَرِبَ فَتَنَفَّسَ فِيهِ مَرَّتَيْنِ
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
নবী (ﷺ) পানি পান করলেন এবং পান করার সময় দুবার নিঃশ্বাস নিলেন।
তাহকীক আলবানীঃ দুর্বল।[৩৪১৭] তিরমিযী ১৮৮৬, মুখতাসারুশ শামাইল ১৮১। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী রিশদীন বিন কুরায়ব সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি কুফরী নয় এমন কওলী বা আমলী কোন ফিসক এর সাথে জড়িত। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল। ইবরাহীম বিন ইয়াকুব আল-জাওযুজানী বলেন, তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৯১২, ৯/১৯৬ নং পৃষ্ঠা)