পানীয় ও পানপাত্র
৩০/৯. অধ্যায়ঃ
প্রতিটি নেশা উদ্রেককারী জিনিস হারাম
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ " .
বর্ণনাকারী আবূ মুসা (রাঃ),
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নেশা সৃষ্টিকারী প্রতিটি জিনিস হারাম।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৩৯১] সহীহুল বুখারী ৪৩৪৩, ৪৩৪৫, ৬১২৪, মুসলিম ১৭৩৩, নাসায়ী ৫৫৯৫,৫৫৯৭, ৫৬০২, ৫৬০৩, ৫৬০৪, আবূ দাউদ ৩৬৮৪, আহমাদ ১৯১৭৪, ১৯২২৯, ১৯২৪৩, দারেমী ২০৯৮, রাওদুন নাদীর ৮৫৬। তাহকীক আলবানীঃ সহীহ।