পানীয় ও পানপাত্র
৩০/৯. অধ্যায়ঃ
প্রতিটি নেশা উদ্রেককারী জিনিস হারাম
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ أَيُّوبَ بْنِ هَانِئٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ " . قَالَ ابْنُ مَاجَهْ هَذَا حَدِيثُ الْمِصْرِيِّينَ .
বর্ণনাকারী ইবনু মাসউদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: প্রতিটি নেশা উদ্রেককর জিনিস হারাম।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৩৮৮] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ৮/৪১, রাওদুন নাদীর ৫৪২-৫৪৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আয়্যুব বিন হানী সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তার পরিচয় সম্পর্কে আমার জানা নেই। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস গ্রহনে শিথিল। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৩০, ৩/৫০১ নং পৃষ্ঠা)