পানীয় ও পানপাত্র
৩০/৭. অধ্যায়ঃ
শরাবের ব্যবসা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَلَغَ عُمَرَ أَنَّ سَمُرَةَ، بَاعَ خَمْرًا فَقَالَ قَاتَلَ اللَّهُ سَمُرَةَ أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لَعَنَ اللَّهُ الْيَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَجَمَلُوهَا فَبَاعُوهَا " .
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
সমুরা (রাঃ) শরাব বিক্রয় করেন এ কথা উমর (রাঃ) জানতে পেরে বললেন, আল্লাহ সমুরাকে ধ্বংস করুনঃ সে কি জানে না যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "আল্লাহ তা'আলা ইয়াহুদীদের অভিশম্পাত করুন, তাদের প্রতি চর্বি হারাম করা হয়েছিল, কিন্তু তারা তা গলিয়ে বিক্রি করতো"।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩৩৮৩] সহীহুল বুখারী ২২২৩, ৩৪৬০, মুসলিম ১৫৮২, নাসায়ী ৪২৫৭, আহমাদ ১৭১, দারেমী ২১০৪, ইরওয়া ১২৯০। তাহকীক আলবানীঃ সহীহ।