হজ্জ
২৫/৭৭. অধ্যায়ঃ
বাইতুল্লাহ যিয়ারত
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ لَمْ يَرْمُلْ فِي السَّبْعِ الَّذِي أَفَاضَ فِيهِ . قَالَ عَطَاءٌ وَلاَ رَمَلَ فِيهِ .
বর্ণনাকারী আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ)
নবী (ﷺ) তাওয়াফে যিয়ারতের সাত চক্করে রমল (বাহু দুলিয়ে বীরত্বপূর্ণ পদক্ষেপ) করেননি। আতাঃ (রহঃ) বলেন, তাওয়াফে যিয়ারতে রমল করতে হয় না।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩০৬০] আবূ দাউদ ২০০১, সহীহ আবু দাউদ ১৭৪৬। তাহকীক আলবানীঃ সহীহ।