হজ্জ
২৫/৭৪. অধ্যায়ঃ
হজ্জের অনুষ্ঠানাদিতে অগ্রপশ্চাৎ করা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ سُئِلَ عَمَّنْ ذَبَحَ قَبْلَ أَنْ يَحْلِقَ أَوْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ قَالَ " لاَ حَرَجَ " .
বর্ণনাকারী আবদুল্লাহ বিন ‘আমর (রাঃ)
নবী (ﷺ) -এর নিকট মাসআলা জানতে চাওয়া হলো যে, কোন ব্যক্তি মাথা মুণ্ডনের পূর্বে কুরবানি করেছে অথবা কোন ব্যক্তি কুরবানির পূর্বে কামিয়েছে। তিনি বলেনঃ তাতে কোন দোষ নেই।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩০৫১] সহীহুল বুখারী ৮৩, ১২৪, ১৭৩৬, ১৭৩৮, ৬৬৬৫, মুসলিম ১৩০৬, তিরমিযী ৯১৬, আবূ দাউদ ২০১৪, আহমাদ ৬৪৪৮, ৬৪৫৩, ৬৭৬১, ৬৮৪৮, ৬৯১৮, ৬৯৯৩, মুয়াত্তা মালেক ৯৫৯, দারেমী ১৯০৭, ১৯০৮। তাহকীক আলবানীঃ সহীহ।