হজ্জ
২৫/৫৫. অধ্যায়ঃ
আরাফাতে অবস্থানস্থল
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَيَّاشٍ، عَنْ زَيْدِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيٍّ، قَالَ وَقَفَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِعَرَفَةَ فَقَالَ " هَذَا الْمَوْقِفُ وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ " .
বর্ণনাকারী আলী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আরাফাতে অবস্থান করেন এবং বলেন: এটাই অবস্থানস্থল, গোটা আরাফাতই অবস্থানস্থল।
তাহকীক আলবানী: সহীহ।[৩০১০] তিরমিযী ৮৮৫, আবূ দাউদ ১৯৩৫, আহমাদ ১৩৫১, হিজাবুল মারআহ ২৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুর রহমান বিন আয়্যাশ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাকবুল। ইমাম যাহাবী তাকে সিকাহ বলেছেন।