হজ্জ
২৫/৫০. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কতটি উমরা করেছেন?
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّافِعِيُّ، إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَرْبَعَ عُمَرٍ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ وَعُمْرَةَ الْقَضَاءِ مِنْ قَابِلٍ وَالثَّالِثَةَ مِنَ الْجِعْرَانَةِ وَالرَّابِعَةَ الَّتِي مَعَ حَجَّتِهِ .
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চারবার উমরা করেছেন: 'হুদায়বিয়া'র উমরা, পরবর্তী বছরের কজার উমরা, তৃতীয়টি 'জিয়িরানা' থেকে এবং চতুর্থটি তাঁর বিদায় হজ্জের সাথে উমরা।
তাহকীক আলবানী: সহীহ।[৩০০৩] তিরমিযী ৮১৬, আহমাদ ১৯৯৩, ২২১২, ২৯৪৯, দারেমী ২৮৫৮, সহীহ আবু দাউদ ১৭৩৯। তাহকীক আলবানীঃ সহীহ।