পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৬. অধ্যায়ঃ

পবিত্রতা অর্জনের প্রতিফল

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ قَالَ ‏ "‏ غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الطُّهُورِ ‏"‏ ‏.‏قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، فَذَكَرَ مِثْلَهُ ‏.‏

বর্ণনাকারী আবদুল্লাহ্ বিন মাসউদ (রাঃ)

তিনি বলেন, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি আপনার উম্মতের যেসব লোককে দেখেননি তাদের কিভাবে চিনবেন? তিনি বলেন, ওজুর কারণে তাদের মুখমণ্ডল ও তাদের ওজুর অন্যান্য অঙ্গ থেকে বিচ্ছুরিত আলোর সাহায্যে।

[২৮২] আহমাদ ৩৮১০, ৪৩১৭। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18