বন্ধক

১৬/২৩. অধ্যায়ঃ

গাছের সীমানা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي الصُّغْدِيِّ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ صُقَيْرٍ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ مُحَمَّدٍ الْعَبْدِيُّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ حَرِيمُ النَّخْلَةِ مَدُّ جَرِيدِهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ খেজুর গাছের শাখা চারদিকে যতদূর বিস্তৃত হবে ততদূর তার সীমা।

[২৪৮৯] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মানসুর বিন সুকায়র সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি হাদিস বর্ণনায় কিছু সন্দেহ করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১৯৬, ২৮/৫৩৩ নং পৃষ্ঠা) ২. সাবিত বিন মুহাম্মাদ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। আবু আবদুল্লাহ আল-হাকিম আন নায়সাবুরী বলেন, তিনি দাবিত নয়। ইমাম দারাকুতনী বলেন, তিনি নির্ভরযোগ্য ও দাবিত নয়, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৩০, ৪/৩৭৪ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু মানসুর বিন সুকায়র ও সাবিত বিন মুহাম্মাদ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১৮ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৩ টি খুবই দুর্বল, ৫ টি দুর্বল, ৫ টি হাসান, ৫ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আহমাদ ২২২৭২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18