বন্ধক

১৬/৯. অধ্যায়ঃ

খালি জমি নগদ বিক্রয় করা অনুমোদিত

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ لَمَّا سَمِعَ إِكْثَارَ النَّاسِ، فِي كِرَاءِ الأَرْضِ قَالَ سُبْحَانَ اللَّهِ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَلاَ مَنَحَهَا أَحَدُكُمْ أَخَاهُ ‏"‏ ‏.‏ وَلَمْ يَنْهَ عَنْ كِرَائِهَا ‏.‏

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

তিনি বহু লোককে জমি কেরায়া দেয়া সম্পর্কে সমালোচনা করতে শুনে বলতেন: সুবহানাল্লাহ! রাসুলুল্লাহ (ﷺ) তো বলেছেন: তোমাদের কেউ তার জমি তার অপর ভাইকে বিনা লাভে কেন চাষাবাদ করতে দেয় না? তিনি তা কেরায়া (বর্গা) দিতে নিষেধ করেননি।

[২৪৫৬] সহীহুল বুখারী ২৩৩০, ২৩৪২, ২৬৩৪, মুসলিম ১৫৫০, তিরমিযী ১৩৮৫, তিরমিযী ৩৮৭৩, আবূ দাউদ ৩৩৮৯, আহমাদ ২০৮৮। তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18