তালাক

১০/৩০. অধ্যায়ঃ

দাসীর তালাক ও তার ইদ্দতকাল।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ مُظَاهِرِ بْنِ أَسْلَمَ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ وَقُرْؤُهَا حَيْضَتَانِقَالَ أَبُو عَاصِمٍ فَذَكَرْتُهُ لِمُظَاهِرٍ فَقُلْتُ حَدِّثْنِي كَمَا حَدَّثْتَ ابْنَ جُرَيْجٍ فَأَخْبَرَنِي عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ وَقُرْؤُهَا حَيْضَتَانِ

বর্ণনাকারী আয়িশা (রাঃ)

তিনি বলেন, নবী (ﷺ) হতে বর্ণনা করেন, “দাসীর তালাক হলো দুটি এবং তার ইদ্দত কাল দু' হায়িদ”। আয়িশা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলেন: ক্রীতদাসীর তালাক হচ্ছে দুটি এবং তার ইদ্দত দু' হায়িদকাল।

তাহকীক আলবানীঃ দঈফ।[২০৮০] তিরমিযি ১১৮৫২, আবু দাউদ ২১৮৯, দারেমী ২২৮৯, ইরওয়াহ ২০৬৬, যঈফ আবী দাউদ ৩৭৭। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী মুযাহির বিন আসলাম সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি একজন অপরিচিত ব্যাক্তি। আহমাদ বিন শু'আয়ব ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬০১৬, ২৮/৯৬ নং পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18