তালাক

১০/২৪. অধ্যায়ঃ

ঈলা (স্ত্রীসহবাস না করার শপথ) ।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ عَنْ عِكْرِمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم آلَى مِنْ بَعْضِ نِسَائِهِ شَهْرًا فَلَمَّا كَانَ تِسْعَةً وَعِشْرِينَ رَاحَ أَوْ غَدَا فَقِيلَ يَا رَسُولَ اللهِ إِنَّمَا مَضَى تِسْعٌ وَعِشْرُونَ فَقَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ

বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কতক স্ত্রীর সংস্পর্শে না আসার জন্য এক মাসের ঈলা (কসম) করেছিলেন। উনত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর বিকালে অথবা সকালে তিনি (স্ত্রীদের নিকট) আসেন। বলা হলো, হে আল্লাহর রাসূল! ঊনত্রিশ দিন তো অতিবাহিত হয়েছে? তিনি বললেন, মাস ঊনত্রিশ দিনেও হয়।

[২০৬১] সহীহুল বুখারী ১৯১০, মুসলিম ১০৮৫, আহমাদ ২৬১৪৩, তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18