তালাক
১০/৭. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে,সন্তান প্রসবের পরপরই সে অন্য স্বামী গ্রহণ করতে পারে।
সুনানে ইবনে মাজাহ
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ وَاللهِ لَمَنْ شَاءَ لَاعَنَّاهُ لَأُنْزِلَتْ سُورَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ أَرْبَعَةِ أَشْهُرٍ وَعَشْرًا.
বর্ণনাকারী আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ)
তিনি বলেন, আল্লাহর শপথ! কেউ ইচ্ছা করলে আমার থেকে লিআন জাতীয় শপথ গ্রহণ করাতে পারে যে, নিশ্চয়ই এই ক্ষুদ্র সূরা নিসা (অর্থাৎ সূরা তালাক) “চার মাস দশ দিন” সম্বলিত আয়াত (সূরা বাকারা) নাযিল হওয়ার পরে নাযিল হয়েছে।
[২০৩০] আবূ দাউদ ২৩০৭, সহীহ আবী দাউদ ১৯৯৭, তাহকীক আলবানীঃ সহীহ।