তালাক
১০/৭. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে,সন্তান প্রসবের পরপরই সে অন্য স্বামী গ্রহণ করতে পারে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ أَبِي السَّنَابِلِ قَالَ وَضَعَتْ سُبَيْعَةُ الْأَسْلَمِيَّةُ بِنْتُ الْحَارِثِ حَمْلَهَا بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِبِضْعٍ وَعِشْرِينَ لَيْلَةً فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَشَوَّفَتْ فَعِيبَ ذَلِكَ عَلَيْهَا وَذُكِرَ أَمْرُهَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنْ تَفْعَلْ فَقَدْ مَضَى أَجَلُهَا
বর্ণনাকারী আবুস সানাবিল (রাঃ)
তিনি বলেন, আসলাম গোত্রের হারিসের কন্যা সুবাইআ তার স্বামীর মৃত্যুর বিশাধিক দিন পর একটি সন্তান প্রসব করেন। তিনি নিফাস (সন্তান প্রসবজনিত ঋতু) হওয়ার পর নতুন পরিচ্ছদ পরতে লাগলেন। (অর্থাৎ সাজগোজ করতে লাগলেন)। এতে তার প্রতি দোষারোপ হতে থাকলে বিষয়টি নবী (ﷺ) কে অবহিত করা হয়। তিনি বলেনঃ সে তা করতে পারে, কারণ তার ইদ্দতকাল পূর্ণ হয়েছে।
[২০২৭] তিরমিযী ১১৯৩, আহমাদ ১৮২৩৮, ১৮২৩৯, দারেমী ২২৮১, সহীহ আবী দাউদ ১৯৯৬। তাহকীক আলবানীঃ সহীহ।