সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১২৬. অধ্যায়ঃ
বিত্র ও ফজরের দুই রাকআত সুন্নাত পড়ার পর কাত হয়ে শুয়ে থাকা।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا كُنْتُ أُلْفِي - أَوْ أَلْقَى - النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ مِنْ آخِرِ اللَّيْلِ إِلاَّ وَهُوَ نَائِمٌ عِنْدِي . قَالَ وَكِيعٌ تَعْنِي بَعْدَ الْوِتْرِ .
বর্ণনাকারী আয়িশা (রাঃ)
তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে রাতের শেষভাগে আমার পাশে ঘুমন্ত অবস্থায় পেয়েছি। ওয়াকী (রহঃ) বলেন, অর্থাৎ বিতরের সালাত পড়ার পর।
[১১৯৭] বুখারী ১১৩৩, মুসলিম ৭৪২, আহমাদ ১৩১৮, আহমাদ ২৪৭৫০, ২৫৭৯৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আরী দাউদ ১১৯১।