সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১২৫. অধ্যায়ঃ

বিত্‌রের সলাতের পর বসে দু’ রাকআত নামায পড়া।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُوتِرُ بِوَاحِدَةٍ ثُمَّ يَرْكَعُ رَكْعَتَيْنِ يَقْرَأُ فِيهِمَا وَهُوَ جَالِسٌ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ ‏.‏

বর্ণনাকারী আয়িশা (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) এক রাকাত বিতর পড়তেন। অতঃপর তিনি বসা অবস্থায় দুই রাকাত নফল সালাত আদায় করতেন, তাতে কেরাতও বসে পড়তেন। তিনি রুকু করতে ইচ্ছা করলে দাঁড়িয়ে যেতেন, তারপর রুকু করতেন।

[১১৯৬] নাসায়ী ১৭৫৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ১২৮৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18