সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১০২. অধ্যায়ঃ
ফজরের ফরয সলাতের পূর্বের দু’ রাকআত সুন্নাত সলাতের কিরআত।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَادَةَ الْوَاسِطِيَّانِ، قَالاَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَمَقْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ شَهْرًا فَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} وَ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} .
বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)
তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে একমাস যাবত ফজরের ফরজ সালাতের পূর্বকার দুই রাকাত সুন্নাত সালাতে সূরা কাফিরুন ও সূরা ইখলাস তিলাওয়াত করতে দেখেছি।
[১১৪৯] তিরমিযী ৪১৭, নাসায়ী ৯৯২, আহমাদ ৫৬৫৮, ৫৬৬৬, ৫৭০৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ২৬৮, সহীহাহ ৩৩২৮।