সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১০২. অধ্যায়ঃ

ফজরের ফরয সলাতের পূর্বের দু’ রাকআত সুন্নাত সলাতের কিরআত।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَرَأَ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ ‏{قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ‏}‏ وَ ‏{قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ‏}‏

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) ফজরের ফরজ সালাতের পূর্বে দুই রাকাত সুন্নাত সালাতে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন।

[১১৪৮] মুসলিম ৭২৬, নাসায়ী ৯৪৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৮৫২, সহীহ আবী দাউদ ১১৪২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18