স্বপ্নের ব্যাখ্যা
৩৫/১. অধ্যায়ঃ
যে উত্তম স্বপ্ন মুসলমান ব্যক্তি দেখে বা তাকে দেখানো হয়
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৮৯৩
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " .
বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সৎলোকের উত্তম স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের একভাগ।
[৩২২৫] সহীহুল বুখারী ৬৯৮৩, ৬৯৮৮, ৬৯৯৪, মুসলিম ২২৬৪, তিরমিযী ২২৭২ আহমাদ ১১৮৬৩,১১৯৭৭,১২০৯৯,১৩৪৩৭,মালিক ১৭৮১,২১৩৭।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৮৯৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)
নবী (ﷺ) বলেন: মুমিন ব্যক্তির স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
[৩২২৬] সহীহুল বুখারী ৬৯৮৩,৬৯৮৮,৬৯৯০,৭০১৭ মুসলিম ২২৬৩,২২৬৪, তিরমিযী ২২৭০,২২৯১, আবূ দাঊদ ৫০১৭,৫০১৯ আহমাদ ৭১২৮,৭১৪৩,৭৫৮৬,২৭৩৭৮,৮১১৪,৮৩০১,৮৬০১,২৭২১৩,২৭৩১৩,১০২১২
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৮৯৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " رُؤْيَا الرَّجُلِ الْمُسْلِمِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " .
বর্ণনাকারী আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ নেককার মুসলিম ব্যক্তির স্বপ্ন নবুওয়াতের সত্তর ভাগের এক ভাগ।
[৩২২৭] সহীহুল বুখারী ৬৯৮৯।রাওদুন নাদীর ৬১৬।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৮৯৬
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ سِبَاعِ بْنِ ثَابِتٍ، عَنْ أُمِّ كُرْزٍ الْكَعْبِيَّةِ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " ذَهَبَتِ النُّبُوَّةُ وَبَقِيَتِ الْمُبَشِّرَاتُ " .
বর্ণনাকারী উম্মু কুরয আল-কা‘বিয়াহ (রাঃ)
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : নবুওয়াতের ধারার পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু মুবাশশিরাত (শুভ সংবাদ) অবশিষ্ট আছে।
[৩২২৮] আহমাদ ২৬৬০০,দারিমী ২১৩৮।ইরওয়া ৮/১২৯।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৮৯৭
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الرُّؤْيَا الصَّالِحَةُ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " .
বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম স্বপ্ন নবুয়তের সত্তর ভাগের একভাগ।
[৩২২৯] মুসলিম ২২৬৫।রাওদুন নাদীর ৬২৬।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৮৯৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ قَوْلِ اللَّهِ سُبْحَانَهُ {لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ} . قَالَ " هِيَ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ " .
বর্ণনাকারী উবাদাহ ইবনুস সামিত (রাঃ)
তিনি বলেন, আল্লাহর বাণী : “তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে সুসংবাদ” (১০:৬৪) সম্পর্কে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম। তিনি বলেনঃ ভালো স্বপ্ন যা মুসলিম ব্যক্তি দেখে অথবা তাকে দেখানো হয়।
[৩২৩০] তিরমিযী ২২৭৫,আহমাদ ২২১৭৯,২২২৩৪,২২২৬১,দারিমী ২১৩৬।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৮৯৯
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الأَيْلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ سُحَيْمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَشَفَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ السِّتَارَةَ فِي مَرَضِهِ وَالنَّاسُ صُفُوفٌ خَلْفَ أَبِي بَكْرٍ فَقَالَ " أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلاَّ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ " .
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
তিনি বলেন, রোগগ্রস্ত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) পর্দা তুলে দেখলেন, লোকেরা সারিবদ্ধভাবে আবু বকর (রাঃ)-এর পেছনে আছে। তিনি বললেনঃ হে লোকসকল! মুসলিম ব্যক্তি যে ভালো স্বপ্ন দেখে অথবা তাকে যে ভালো স্বপ্ন দেখানো হয়, তা ব্যতিত নবুয়তের সুসংবাদের কিছুই অবশিষ্ট নাই।
[৩২৩১] মুসলিম ৪৭৯,নাসায়ী ১০৪৫,১১২০,আবূ দাঊদ ৮৭৬,আহমাদ ১৯০৩, দারিমী ১৩২৫।ইরওয়া ৮/১৩০।
৩৫/২. অধ্যায়ঃ
স্বপ্নে নবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দর্শন লাভ।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৯০০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فِي الْيَقَظَةِ فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ عَلَى صُورَتِي " .
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) বলেন: যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো। কেননা শয়তান আমার স্বরূপ (সাদৃশ্য) ধারণ করতে পারে না।
[৩২৩২] তিরমিযী ২২৭৬,আহমাদ ৩৫৪৯,৩৭৮৮,৪১৮২,৪২৯২,দারিমী ২১৩৯।রাওদুন নাদীর ২১৩৯ ৯৯৫,সহীহাহ ২৭২৯ ,মুখতাশরুশ শামাইল ৩৪৩।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৯০১
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ بِي " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সে আমাকেই দেখলো। কেননা শয়তান আমার স্বরূপ ধারণ করতে পারে না।
[৩২৩৩] সহীহুল বুখারী ১১০,৬১৯৭, মুসলিম ২২৬৬,আবূ দাঊদ ৫০২৩,আহমাদ ৭১২৮,৭৫০০,৮৩০৩,৯০৬১,৯০৬৯,৯২০৪,৯৬৫০,৯৭১৩,৯৭৫৯।আল মুখতাসাব ৩৪৪।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ৩৯০২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ " مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي إِنَّهُ لاَ يَنْبَغِي لِلشَّيْطَانِ أَنْ يَتَمَثَّلَ فِي صُورَتِي " .
বর্ণনাকারী জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে। কেননা আমার স্বরূপ ধারণ শয়তানের পক্ষে সম্ভব নয়।
[৩২৩৪] মুসলিম ২২৬৮,আহমাদ ১৪৩৬৫।