দান খয়রাত
১৫/১. অধ্যায়ঃ
দান করে তা পুনরায় ফেরত নেয়া।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯০
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ " .
বর্ণনাকারী উমার ইবনুল খাত্তাব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি তোমার কৃত দান ফেরত নিয়ো না।
[২৩৯০] সহীহুল বুখারী ১৪৮৯, ১৪৯০, ২৬৩৬, ২৭৭৫, ২৯৭০, ২৯৭১, ৩০০২, মুসলিম ১৬২০, ১৬২১, তিরমিযী ৬৬৮, নাসায়ী ২৬১৫, ২৬১৭, আবূ দাউদ ১৫৯৩, আহমাদ ১৬৭, ২৮৩, ৫১৫৫, ৫৭৬২, মুয়াত্তা মালেক ৬২৫, ইরওয়া ৮৪৯, সহীহ আবু দাউদ ১৪১৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী হিশাম বিন সা'দ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার মুখস্তশক্তি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস গ্রহন করা যায় কিন্তু তা দলীলযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। তার শীয়া মতাবলম্বী হওয়ার অভিযোগ রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫৭৭, ৩০/২০৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯১
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ عَلِيٍّ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ ثُمَّ يَرْجِعُ فِي صَدَقَتِهِ مَثَلُ الْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَرْجِعُ فَيَأْكُلُ قَيْئَهُ " .
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দান করে তা পুনরায় ফেরত নেয়, সে কুকুরের সমতুল্য, যে বমি করে পুনরায় ফিরে এসে তা গলাধঃকরণ করে।
[২৩৯১] মুসলিম ১৬২২, আহমাদ ২১২০, ৪৭৯৫, ৫৪৬৯, ইরওয়া ১৬২২। তাহকীক আলবানীঃ সহীহ।
১৫/২. অধ্যায়ঃ
কেউ কিছু দান করার পর তা বিক্রয় হতে দেখলে সে কি তা ক্রয় করতে পারে?
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯২
حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَعْنِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عُمَرَ أَنَّهُ تَصَدَّقَ بِفَرَسٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَبْصَرَ صَاحِبَهَا يَبِيعُهَا بِكَسْرٍ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَقَالَ " لاَ تَبْتَعْ صَدَقَتَكَ " .
বর্ণনাকারী উমার ইবনুল খাত্তাব (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে একটি ঘোড়া দান করেছিলেন। তিনি তার মালিককে সেটি সস্তায় বিক্রয় করতে দেখে নবী (ﷺ)-এর নিকটে এসে এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন। নবী (ﷺ) বলেনঃ তোমার দান তুমি ক্রয় করো না।
[২৩৯২] সহীহুল বুখারী ১৪৮৯, ১৪৯০, ২৬২৩, ২৬৩৬, ২৭৭৫, ২৯৭০, ২৯৭১, ৩০০২, ৩০০৩, মুসলিম ১৬২০, ১৬২১, তিরমিযী ৬৬৮, নাসায়ী ২৬১৫, ২৬১৬, ২৬১৭, আবূ দাউদ ১৫৯৩, আহমাদ ১৬৭, ২৬০, ২৮৩, ৫১৫৫, ৫৭৬২, মুয়াত্তা মালেক ৬২৪, ৬২৫। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرٍ عَنْ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ أَنَّهُ حَمَلَ عَلَى فَرَسٍ يُقَالُ لَهُ غَمْرٌ أَوْ غَمْرَةٌ فَرَأَى مُهْرًا أَوْ مُهْرَةً مِنْ أَفْلَائِهَا يُبَاعُ يُنْسَبُ إِلَى فَرَسِهِ فَنَهَى عَنْهَا
বর্ণনাকারী যুবায়র ইবনুল আওওয়াম (রাঃ)
তিনি তার গামর বা গামরা নামের একটি ঘোড়া দান করেন। তিনি তার সেই ঘোড়ার গর্ভজাত একটি নর বা মাদি ঘোড়া বিক্রয় হতে দেখলেন। তিনি তা ক্রয় করতে নিষেধ করেন।
[২৩৯৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ যইফ।
১৫/৩. অধ্যায়ঃ
কেউ কোন জিনিস দান করার পর তার ওয়ারিশ হলে।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ . فَقَالَ " آجَرَكِ اللَّهُ وَرَدَّ عَلَيْكِ الْمِيرَاثَ " .
বর্ণনাকারী বুরায়দাহ (রাঃ)
এক মহিলা নবী (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি আমার মাকে আমার একটি ক্রীতদাসী দান করার পর তিনি ইন্তেকাল করেন। আমি ছাড়া তার আর কোন ওয়ারিস নাই। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন এবং তা ওয়ারিসী সূত্রে তোমাকে ফেরত দিয়েছেন।
[২৩৯৪] মুসলিম ১১৪৯, তিরমিযী ৬৬৭, আবূ দাউদ ১৬৫৬, ২৮৭৭, ৩৩০৮, আহমাদ ২২৪৪৭, ২২৪৬২, ২২৫২৩, ২২৫৪৫, সহিহ আবু দাউদ ২৫৬১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন আতা সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত। ইমাম তিরমিযি বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুক ও তাদলীস করেন। ইমাম যাহাবী তাকে সত্যবাদী বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪২৯, ১৫/৩১১ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أَعْطَيْتُ أُمِّي حَدِيقَةً لِي وَإِنَّهَا مَاتَتْ وَلَمْ تَتْرُكْ وَارِثًا غَيْرِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَجَبَتْ صَدَقَتُكَ وَرَجَعَتْ إِلَيْكَ حَدِيقَتُكَ " .
বর্ণনাকারী আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকটে এসে বললো, আমি আমার মাকে আমার একটি বাগান দান করেছিলাম। তিনি ইন্তেকাল করেছেন এবং আমাকে ছাড়া আর কোন ওয়ারিস রেখে যাননি। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমার দান পূর্ণ রূপে আদায় হয়েছে এবং তোমার বাগান তোমার মালিকানায় ফেরত এসেছে।
[২৩৯৫] আহমাদ ৬৬৯২, আত-তালীক আলা ইবনু খুযাইমাহ ২৪৬৫, সহীহাহ ২৪০৯। তাহকীক আলবানীঃ হাসান সহীহ।
১৫/৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি ওয়াকফ করলো।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯৬
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَصَابَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَرْضًا بِخَيْبَرَ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَأْمَرَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ مَالاً بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَنْفَسُ عِنْدِي مِنْهُ فَمَا تَأْمُرُنِي بِهِ فَقَالَ " إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا " . قَالَ فَعَمِلَ بِهَا عُمَرُ عَلَى أَنْ لاَ يُبَاعَ أَصْلُهَا وَلاَ يُوهَبَ وَلاَ يُورَثَ تَصَدَّقَ بِهَا لِلْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى وَفِي الرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّيْفِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ .
বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)
উমর ইবনুল খাত্তাব (রাঃ) খায়বারে এক খণ্ড জমি পেলেন। তিনি নবী (ﷺ) এর নিকট এসে তাঁর নির্দেশ প্রার্থনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি খায়বারে এক খণ্ড সম্পত্তি লাভ করেছি। আমার মতে এত উত্তম সম্পত্তি আমি আর কখনও অর্জন করিনি। এই সম্পত্তির সম্পর্কে আপনি আমাকে কী হুকুম করেন?তিনি বলেনঃ তুমি ইচ্ছা করলে মূল সম্পত্তি (তোমার মালিকানায়) বহাল রেখে তার আয় দান-খয়রাত করতে পারো।ইবন উমর (রাঃ) বলেন, উমর (রাঃ) নিম্নোক্ত শর্তে তাই করলেনঃ “মূল সম্পত্তি বিক্রয় করা যাবেনা, দান করা যাবে না, তাতে ওয়ারিসী স্বত্বও বর্তাবে না এবং তার আয় দরিদ্র, নিকটাত্মীয়, দাসমুক্তি, আল্লাহর রাস্তায়, মুসাফির ও মেহমানদের আপ্যায়ন ইত্যাদি উদ্দেশ্যে দান করা হবে। যে তার মোতাওয়াল্লী হবে, সে তা থেকে ন্যায়সঙ্গতভাবে আহার করতে পারবে, কিন্তু জমা করতে পারবে না।
[২৩৯৬] সহীহুল বুখারী ২৭৩৭, ২৭৬৪, ২৭৭২, ২৭৭৩, ২৭৭৮, মুসলিম ১৬৩৩, তিরমিযী ১৩৭৫, নাসায়ী ৩৫৯৭, ৩৬০৩, ৩৬০৪, ৩৬০৫, আবূ দাউদ ২৮৭৮, আহমাদ ৪৫৯৪, ৫১৫৭, ইরওয়া ১৫৮২, সহিহ আবু দাউদ ২৫৬২। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمِائَةَ سَهْمٍ الَّتِي بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَحَبُّ إِلَىَّ مِنْهَا وَقَدْ أَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " احْبِسْ أَصْلَهَا وَسَبِّلْ ثَمَرَتَهَا " .قَالَ ابْنُ أَبِي عُمَرَ فَوَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي مَوْضِعٍ آخَرَ فِي كِتَابِي عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ فَذَكَرَ نَحْوَهُ .
বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)
উমর ইবনুল খাত্তাব (রাঃ) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! খায়বারের আমি যে একশত অংশ জমি পেয়েছি, তার চেয়ে অধিক প্রিয় কোনো সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা দান-খয়রাত করার সংকল্প করেছি। নবী (ﷺ) বললেনঃ তুমি মূল সম্পত্তি বহাল রেখে দাও এবং তার আয় দান করো।মুহাম্মাদ বিন আবু উমর আল-আদানি, সুফিয়ান, আবদুল্লাহ বিন উমর (যঈফ বা দুর্বল), নাফি, ইবনু উমর (রাঃ)। তিনি বলেন, উমর (রাঃ) বললেন, .......উপরোক্ত হাদীসের অনুরূপ।
[২৩৯৭] সহীহুল বুখারী ২৭৩৭, ২৭৬৪, ২৭৭২, ২৭৭৩, ২৭৭৮, মুসলিম ১৬৩৩, তিরমিযী ১৩৭৫, নাসায়ী ৩৫৯৭, ৩৬০৩, ৩৬০৪, ৩৬০৫, আবূ দাউদ ২৮৭৮, আহমাদ ৪৫৯৪, ৫১৫৭, ইরওয়া ১৫৮৩। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী উবায়দুল্লাহ বিন উমার সম্পর্কে আহমাদ আল-হাকিম বলেন, তিনি দুর্বল, তিনি নির্ভরযোগ্য নয়। আবু বকর আল-বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী ও আলী ইবনুল মাদীনী বলেন, তিনি দুর্বল। ইয়াহইয়া বিন সাঈদ বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ছিলেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৪০, ১৫/৩২৭ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু উবায়দুল্লাহ বিন উমার এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১৮২ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৩০ টি খুবই দুর্বল, ৫৬ টি দুর্বল, ৪২ টি হাসান, ৫৪ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ ২৭৩৪, ২৭৭২, ২৭৭৩, মুসলিম, ১১৮৫, তিরমিযি ১৩৭৫, আবু দাউদ ২৮৭৮, আহমাদ ৪৫৯৪, ৫১৫৭, ৬০৪২, ৬৪২৪, দারাকুতনী ৪৩৫৬-৪৩৬৫।
১৫/৫. অধ্যায়ঃ
আরিয়া (অস্থাবর মাল ধার দেয়া)
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯৮
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالْمِنْحَةُ مَرْدُودَةٌ " .
বর্ণনাকারী আবূ উমামা (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : আরিয়া পরিশোধ করতে হবে এবং মনিহা (দুধ পান করতে দেয়া পশু) ফেরত দিতে হবে।
[২৩৯৮] তিরমিযী ৬৭০, ১২৬৫, আবূ দাউদ ৩৫৬৫, আহমাদ ১২৭৯১, সহীহাহ ৬১০, ৬১১, ইরওয়া ১৪১২। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. ইসমাঈল বিন আয়্যাশ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, আহলে শাম থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী, ইবনু আবু শায়বাহ, আমর ইবনুল ফাল্লাস ও দুহায়ম বলেন, শাম শহর থেকে হাদিস বর্ণনায় তিনি সিকাহ কিন্তু অন্য শহর থেকে হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭২, ৩/১৬৩ নং পৃষ্ঠা) ২. শুরাহবীল বিন মুসলিম সম্পর্কে আবু মুহাম্মাদ আল-ফাতায়ানী ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন নুমায়র বলেন, তিনি সিকাহ। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। ইয়াকুব বিন সুফইয়ান বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৭২১, ১২/৪৩০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ
হাদিস নং ২৩৯৯
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيَّانِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالْمِنْحَةُ مَرْدُودَةٌ " .
বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : আরিয়া (ধার) পরিশোধ করতে হবে এবং মানীহা (দুধ পান করতে দেয়া পশু) ফেরত দিতে হবে।
[২৩৯৯] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ।