আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/২৪. অধ্যায়ঃ
পুণ্যের পথ অনেক
আল্লাহ তাআলা বলেন, (আরবি)অর্থাৎ, তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত। (সূরা বাক্বারা ২১৫ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, তোমরা যে সৎকাজ কর, আল্লাহ তা জানেন। (সূরা বাক্বারা ১৯৭ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, কেউ অণুপরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে। (সূরা যিললাল ৭ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে। (সূরা জাষিয়াহ ১৫ আয়াত) এ বিষয়ে আয়াত অনেক রয়েছে এবং হাদীসও অগণিত রয়েছে। তার মধ্যে কিছু আমরা বর্ণনা করব।
হাদিস সম্ভার
وعَنهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم إِذَا مَرِضَ العَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيماً صَحِيحاً
বর্ণনাকারী উক্ত আবূ মূসা আশআরী (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যখন বান্দা অসুস্থ হয় অথবা সফরে থাকে, তখন তার জন্য ঐ আমলের মতই (সওয়াব) লেখা হয়, যা সে গৃহে থেকে সুস্থ শরীরে সম্পাদন করত।” (বুখারী ২৯৯৬নং)