আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/২৪. অধ্যায়ঃ
পুণ্যের পথ অনেক
হাদিস সম্ভার
وعَنهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم ألا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللهُ بِهِ الخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟ قَالُوْا : بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ إِسْبَاغُ الوُضُوءِ عَلَى المَكَارِهِ وَكَثْرَةُ الخُطَا إِلَى المَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاةِ بَعْدَ الصَّلاةِ فَذلِكُمُ الرِّبَاطُ رواه مسلم
বর্ণনাকারী উক্ত আবু হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আমি কি তোমাদেরকে এমন কাজ বলে দেব না, যার দ্বারা আল্লাহতাআলা পাপসমূহকে নিশ্চিহ্ন ক’রে দেন এবং মর্যাদা বর্ধন করেন?” সাহাবাগণ বললেন, ‘অবশ্যই বলুন, হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, “কষ্টের সময় পূর্ণরূপে ওযু করা, মসজিদের দিকে বেশী বেশী পদক্ষেপ করা (অর্থাৎ দূর থেকে আসা) এবং এক নামাযের পর দ্বিতীয় নামাযের অপেক্ষা করা। সুতরাং এই হল (নেকী ও সওয়াবে) সীমান্ত পাহারা দেওয়ার মত।” (মুসলিম ৬১০নং)