আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/২৪. অধ্যায়ঃ
পুণ্যের পথ অনেক
হাদিস সম্ভার
عَنْ أَبيْ مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ عَلَى كلّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالَ : أرأيتَ إنْ لَمْ يَجِدْ ؟ قَالَ يَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالَ : أرأيتَ إن لَمْ يَسْتَطِعْ ؟ قَالَ يُعِينُ ذَا الحَاجَةِ المَلْهُوفَ قَالَ : أرأيتَ إنْ لَمْ يَسْتَطِعْ قَالَ يَأمُرُ بِالمعْرُوفِ أوِ الخَيْرِ قَالَ : أرَأيْتَ إنْ لَمْ يَفْعَلْ ؟ قَالَ يُمْسِكُ عَن الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ مُتَّفَقٌ عَلَيهِ
বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “প্রত্যেক মুসলমানের উপর সাদকাহ করা জরুরী।” আবূ মূসা (রাঃ) জিজ্ঞাসা করলেন, ‘যদি সে সাদকাহ করার মত কিছু না পায় তাহলে?’ তিনি বললেন, “সে তার হাত দ্বারা কাজ করে (পয়সা উপার্জন করবে) অতঃপর তা থেকে সে নিজে উপকৃত হবে এবং সাদকাও করবে।” পুনরায় আবূ মূসা (রাঃ) বললেন, ‘যদি সে তাও না পারে?’ তিনি বললেন, “যে কোন অভাবী বিপন্ন মানুষের সাহায্য করবে।” আবূ মূসা (রাঃ) বললেন, ‘যদি সে তাও না পারে?’ তিনি বললেন, “সে মানুষকে ভাল কাজের নির্দেশ দেবে।” আবু মূসা (রাঃ) বললেন, ‘যদি সে এটাও না পারে?’ তিনি বললেন, “সে (অপরের) ক্ষতি করা থেকে বিরত থাকবে। কারণ, সেটাও হল সাদকাহ স্বরূপ।” (বুখারী ১৪৪৫, ৬০২২, মুসলিম ২৩৮০নং)