আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/২১. অধ্যায়ঃ
আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব
হাদিস সম্ভার
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فِيمَا يَحكِي عَن رَبَّهِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ أذْنَبَ عَبْدٌ ذَنْباً فَقَالَ : اَللّٰهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ الله تَبَاركَ وَتَعَالَى : أذنَبَ عَبدِي ذَنباً فَعَلِمَ أنَّ لَهُ رَبّاً يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ عَادَ فَأذْنَبَ فَقَالَ : أيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى: أذنَبَ عبدِي ذَنباً فَعَلِمَ أنَّ لَهُ رَبّاً يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بالذَّنْبِ قَدْ غَفَرْتُ لِعَبْدِي فَلْيَفْعَلْ مَا شَاءَ مُتَّفَقٌ عَلَيهِ
বর্ণনাকারী উক্ত রাবী (আবু হুরাইরাহ (রাঃ))
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার প্রতিপালক থেকে বর্ণনা করেন, কোন বান্দা একটি পাপ করে বলল, ‘হে প্ৰভু! তুমি আমার পাপ ক্ষমা কর।’ তখন আল্লাহ তাবারাকা অতাআলা বলেন, “আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রভু আছেন, যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন’। অতঃপর সে আবার পাপ করল এবং বলল, ‘হে প্ৰভু! তুমি আমার পাপ ক্ষমা কর।’ তখন আল্লাহ তাবারাকা অতাআলা বলেন, “আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্ৰভু আছেন, যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। সুতরাং সে যা ইচ্ছা করুক।’ (বুখারী ৭৫০৭, মুসলিম ৭১৬২নং)* সে যা ইচ্ছা করুক কথার অর্থ হল, সে যখন এইরূপ করে অর্থাৎ পাপ করে সাথে তওবা করে এবং আমি তাকে মা’ফ করে দিই, তখন সে যা ইচ্ছা করুক, তার কোন চিন্তা নেই। যেহেতু তওবা পূর্বকৃত পাপ মোচন করে দেয়।