আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/১৮. অধ্যায়ঃ
শুভকাজে প্রতিযোগিতা ও শীঘ্র করা এবং পুণ্যকামীকে পুণ্যের প্রতি তৎপরতার সাথে নির্দ্বিধায় সম্পাদন করতে উৎসাহিত করা
হাদিস সম্ভার
عَن أَنَسٍ أنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أَخَذَ سَيفاً يَومَ أُحُدٍ فَقَالَ مَنْ يَأخُذُ منِّي هَذَا ؟ فَبَسطُوا أيدِيَهُمْ كُلُّ إنسَانٍ مِنْهُمْ يقُولُ : أَنَا أَنَا قَالَ فَمَنْ يَأخُذُهُ بحَقِّه ؟ فَأَحْجَمَ القَومُ فَقَالَ أَبُو دُجَانَةَ أنا آخُذُهُ بِحَقِّهِ فَأَخَذَهُ فَفَلقَ بِهِ هَامَ المُشْرِكِينَ رواه مسلم
বর্ণনাকারী আনাস (রাঃ)
উহুদের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একখানি তরবারি হাতে নিয়ে বললেন, ‘আমার কাছ থেকে এই তরবারি কে নেবে?’ সাহাবীগণ নিজ নিজ হাত বাড়িয়ে দিলেন। তাঁদের মধ্যে প্রত্যেকেই বলতে লাগলেন, ‘আমি, আমি।’ তিনি বললেন, “কে এর হক আদায়ের জন্য নেবে?” (এ কথা শুনে) সবাই থমকে গেলেন। অতঃপর আবু দুজানা (রাঃ) বললেন, ‘আমি এর হক আদায়ের জন্য নেব।’ তারপর তিনি তা নিয়ে নিলেন এবং তার দ্বারা মুশরিকদের শিরচ্ছেদ করতে থাকলেন। (মুসলিম ৬৫০৭নং)