আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/১৭. অধ্যায়ঃ
মুজাহাদাহ বা দ্বীনের জন্য এবং আত্মা, শয়তান ও দ্বীনের শত্রদের বিরুদ্ধে নিরলস চেষ্টা, টানা পরিশ্রম ও আজীবন সংগ্রাম করার গুরুত্ব
হাদিস সম্ভার
عَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ النَّبيّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يقُومُ مِنَ اللَّيلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ فَقُلْتُ لَهُ : لِمَ تَصنَعُ هَذَا يَا رَسُولَ الله وَقدْ غَفَرَ الله لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ أَفَلاَ أُحِبُّ أنْ أكُونَ عَبْداً شَكُوراً؟ مُتَّفَقٌ عَلَيهِ
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতে (এত দীর্ঘ) কিয়াম করতেন যে, তাঁর পা দুখানি (ফুলে) ফেটে (দাগ পড়ে) যেত। একদা আমি তাঁকে বললাম, ‘হে আল্লাহর রসূল! আপনি এরূপ কাজ কেন করছেন? আল্লাহ তো আপনার আগের ও পিছের সমস্ত পাপ মোচন ক’রে দিয়েছেন।’ তিনি বললেন, “আমি কি তাঁর কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করব না?” (বুখারী ৪৮৩৭, মুসলিম ৭৩০৪নং) মুগীরাহ বিন শু’বাহ কর্তৃক বুখারী-মুসলিমে অনুরূপ বর্ণিত, হয়েছে। (বুখারী ১১৩০, মুসলিম ৭৩০২-৭৩০৩নং)