আন্তরিক কর্মাবলী অধ্যায়

৪/১৬. অধ্যায়ঃ

ইবাদতে মধ্যমপন্থা অবলম্বন

আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ, ত্ব-হা। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি। (সূরা ত্বহা ১-২ আয়াত)তিনি আরো বলেন,অর্থাৎ, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিনতা তাঁর কাম্য নয়। (সূরা বাকুরাহ ১৮৫ আয়াত)

হাদিস সম্ভার

وَعَنْ أَبيْ عَبدِ اللهِ جَابِرٍ بنِ سَمُرَةَ رَضِيَ الله عَنهُما قَالَ : كُنْتُ أصَلِّي مَعَ النَّبيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم الصَّلَوَاتِ فَكَانتْ صَلاتُهُ قَصْداً وَخُطْبَتُهُ قَصْداً رواه مسلم

বর্ণনাকারী আবু আব্দুল্লাহ জাবের ইবনে সামুরাহ (রাঃ)

“আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে নামায পড়তাম। সুতরাং তাঁর নামাযও মধ্যম হত এবং তাঁর খুৎবাও মধ্যম হত।’ (মুসলিম ২০৪০-২০৪১ নং)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18