আন্তরিক কর্মাবলী অধ্যায়

৪/১৬. অধ্যায়ঃ

ইবাদতে মধ্যমপন্থা অবলম্বন

আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ, ত্ব-হা। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি। (সূরা ত্বহা ১-২ আয়াত)তিনি আরো বলেন,অর্থাৎ, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিনতা তাঁর কাম্য নয়। (সূরা বাকুরাহ ১৮৫ আয়াত)

হাদিস সম্ভার

وَعَن ابنِ مَسْعُوْدٍ أنَّ النَّبيّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ هَلَكَ المُتَنَطِّعُونَ قالها ثَلاثاً رواه مسلم

বর্ণনাকারী ইবনে মাসউদ (রাঃ)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “দ্বীনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীরা ধংস হয়ে গেল। (অথবা ধ্বংস হোক।)” এ কথা তিনি তিনবার বললেন। (মুসলিম ৬৯৫৫নং)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18