আন্তরিক কর্মাবলী অধ্যায়

৪/১৩. অধ্যায়ঃ

কান্না করার হাদিসমূহ

আল্লাহ তাআলা বলেন,অর্থাৎ, তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে (সিজদা) দেয় এবং এ (কুরআন) তাদের বিনয় বৃদ্ধি করে। (সূরা বনী-ইস্রাঈল ১০৯ আয়াত)তিনি আরো বলেন, অর্থাৎ, তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? এবং হাসি-ঠাট্টা করছ! ক্ৰন্দন করছ না? (সূরা নাজম ৫৯-৬০ আয়াত)

হাদিস সম্ভার

عَن عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عَنهما قَالَ: ্রابْكُوا فَإِنْ لَمْ تَجِدُوا بُكَاءً فَتَبَاكَوْا لَوْ تَعْلَمُونَ الْعِلْمَ لَصَلَّى أَحَدُكُمْ حَتَّى يَنْكَسِرَ ظَهْرُهُ وَلَبَكَى حَتَّى يَنْقَطِعَ صَوْتُهُ

বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আম্র (রাঃ)

‘তোমরা কাঁদো। কাঁদতে না পারলে কাঁদার ভান কর। তোমরা যদি সঠিক খবর জানতে, তাহলে তোমাদের প্রত্যেকে ততক্ষণ নামায পড়তে, যতক্ষণ পিঠ ভেঙ্গে না গেছে এবং ততক্ষণ কাঁদতে, যতক্ষণ স্বর ভেঙ্গে না গেছে!’ (হাকেম ৮৭২৩, সহীহ তারগীব ৩৩২৮নং)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18