আন্তরিক কর্মাবলী অধ্যায়

৪/১৩. অধ্যায়ঃ

কান্না করার হাদিসমূহ

আল্লাহ তাআলা বলেন,অর্থাৎ, তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে (সিজদা) দেয় এবং এ (কুরআন) তাদের বিনয় বৃদ্ধি করে। (সূরা বনী-ইস্রাঈল ১০৯ আয়াত)তিনি আরো বলেন, অর্থাৎ, তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? এবং হাসি-ঠাট্টা করছ! ক্ৰন্দন করছ না? (সূরা নাজম ৫৯-৬০ আয়াত)

হাদিস সম্ভার

عَنْ أَبيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم ( لاَ تُكثِرُوا الضَّحِكَ فَإنَّ كَثرَة الضَّحِكَ تُمِيتُ القَلب)

বর্ণনাকারী আবু হুরাইরাহ (রাঃ) প্রমুখাৎ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “তোমরা বেশী বেশী হেসো না। কারণ, বেশী হাসার ফলে হৃদয় মরে যায়।” (ইবনে মাজাহ ৪১৯৩, সহীহুল জামে’ ’ ৭৪৩৫নং)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18