আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/১২. অধ্যায়ঃ
উপবাস, রুক্ষ ও নীরস জীবন যাপন করা, পানাহার ও পোশাক ইত্যাদি মনোরঞ্জনমূলক বস্তুতে অল্পে তুষ্ট হওয়া এবং প্রবৃত্তির দাসত্ব বর্জন করার মাহাত্ম্য
হাদিস সম্ভার
وَعَن سَهلِ بنِ سَعدٍ قَالَ : مَا رَأى رَسُول اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم النَّقِيَّ مِنْ حِينِ ابْتَعَثَهُ الله تَعَالَى حَتَّى قَبضَهُ الله تَعَالَى فَقِيلَ لَهُ : هَلْ كَانَ لَكُمْ في عَهدِ رَسُول اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَنَاخِلُ ؟ قَالَ : مَا رَأى رَسُول اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مُنْخُلاً مِنْ حِينَ ابْتَعَثَهُ اللهُ تَعَالَى حَتَّى قَبَضَهُ اللهُ تَعَالَى فَقِيلَ لَهُ : كَيْفَ كُنْتُمْ تَأكُلُونَ الشَّعِيرَ غَيْرَ مَنْخُولٍ ؟ قَالَ : كُنَّا نَطحَنُهُ وَنَنْفُخُهُ فيَطيرُ مَا طَارَ وَمَا بَقِيَ ثَرَّيْنَاهُ رواه البخاري
বর্ণনাকারী সাহল ইবনে সা’দ (রাঃ)
আল্লাহ তাআলা যখন থেকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে (রসূলরূপে) পাঠিয়েছেন, তখন থেকে মৃত্যু পর্যন্ত (চালুনে চালা) ময়দা দেখেননি। অতঃপর জিজ্ঞাসা করা হল, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে কি আপনাদের আট চালার চালুনি ছিল?’ তিনি বললেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (রসূলরূপে) পাঠানোর পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি আটা চলার চালুনি দেখেননি।’ তাঁকে বলা হল, ‘তাহলে আপনারা আচালা যবের আটা কিভাবে খেতেন?’ তিনি বললেন, ‘আমরা যব পিষে ফুঁক দিতাম, এতে যা উড়ার উড়ে যেত, আর যা অবশিষ্ট থাকত তা ভিজিয়ে খমীর বানাতাম।’ (বুখারী ৫৪১৩নং)