আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/১১. অধ্যায়ঃ
মরণকে স্মরণ এবং কামনা-বাসনা কম করার গুরুত
হাদিস সম্ভার
وَعَنْهُ : أنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ يَبيتُ لَيْلَتَيْنِ إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عَندَهُ متفقٌ عَلَيْهِ هَذَا لفظ البخاري وفي روايةٍ لمسلمٍ يَبِيتُ ثَلاَثَ لَيَالٍ قَالَ ابنُ عُمَرَ : مَا مَرَّتْ عَلَيَّ لَيْلَةٌ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ ذَلِكَ إِلاَّ وَعَندِي وَصِيَّتِي
বর্ণনাকারী উক্ত সাহাবী (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে মুসলমানের নিকট অসিয়ত করার মত কোন কিছু আছে, তার জন্য দু’ রাত কাটানো জায়েয নয়; এমন অবস্থা ছাড়া যে, তার অসিয়ত-নামা তার নিকট লিখিত (প্রস্তুত) থাকা উচিত।” (বুখারী ২৭৩৮, মুসলিম ৪২৯৪ নং, শব্দগুলি বুখারীর)মুসলিমের অন্য এক বর্ণনায় তিন রাত কাটানের কথা রয়েছে। ইবনে উমর (রাঃ) বলেন, “আমি যখন থেকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি, তখন থেকে আমার উপর এক রাতও পার হয়নি এমন অবস্থা ছাড়া যে আমার অসিয়ত-নামা আমার নিকট প্রস্তুত আছে।’