আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/১০. অধ্যায়ঃ
অল্পে তুষ্টি চাওয়া হতে দূরে থাকা এবং মিতাচারিতা ও মিতব্যয়িতার মাহাত্ন্য এবং অপ্রয়োজনে চাওয়ার নিন্দাবাদ
হাদিস সম্ভার
وَعَنْ أَبيْ بُردَةَ عَنْ أَبيْ مُوسَى الأَشعَرِي قَالَ : خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم في غَزاةٍ وَنَحْنُ سِتَّةُ نَفَرٍ بَيْنَنَا بَعِيرٌ نَعْتَقِبُهُ فَنقِبَت أَقدَامُنَا وَنَقِبَت قَدَمِي وَسَقَطَت أظْفَارِي فَكُنَّا نَلُفُّ عَلَى أرْجُلِنا الخِرَقَ فَسُمِّيَت غَزْوَةَ ذَاتِ الرِّقَاعِ لِمَا كُنَّا نَعْصِبُ عَلَى أرْجُلِنَا مِنَ الخِرَقِ قَالَ أَبُو بُردَةَ: فَحَدَّثَ أَبُو مُوسَى بِهَذَا الحَدِيثِ ثُمَّ كَرِه ذَلِكَ وَقَالَ : مَا كُنْتُ أصْنَعُ بِأنْ أذْكُرَهُ قَالَ : كأنَّهُ كَرِهَ أنْ يَكُونَ شَيْئاً مِنْ عَمَلِهِ أفْشَاهُ متفقٌ عَلَيْهِ
বর্ণনাকারী আবূ বুরদাহ (রাঃ)
আবূ মুসা আশআরী (রাঃ) বলেন, “কোন যুদ্ধে আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে রওনা হলাম। আমরা ছিলাম ছ’জন। আমাদের একটি মাত্র উট ছিল। পর্যায়ক্রমে এক এক ক’রে আমরা তার পিঠে আরোহন করলাম। (হেঁটে হেঁটে) আমাদের পা ফেটে গেল। আমার পা দুখানাও ফেটে গেল, খসে গেল নখগুলো। এ কারণে আমরা আমাদের পায়ে নেকড়া বাঁধলাম। এ জন্য এ যুদ্ধকে ‘যাতুর রিকা’ (নেকড়া-ওয়ালা) যুদ্ধ বলা হয়। কেননা, এ যুদ্ধে আমরা আমাদের পায়ে নেকড়া দিয়ে পটি বেঁধেছিলাম।”আবূ মূসা উক্ত ঘটনা বর্ণনা করতেন। কিন্তু পরবতীতে তিনি এ ঘটনা বর্ণনা করাকে পছন্দ করতেন না। তিনি বলেন, “আমি এভাবে বর্ণনা করাকে ভাল মনে করি না।” সম্ভবতঃ তিনি পছন্দ করতেন না যে, তার কিছু আমল তিনি প্রকাশ করুন। (বুখারী ৪১২৮, মুসলিম ৪৮০২নং)