আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/৯. অধ্যায়ঃ
দুনিয়াদারি ত্যাগ করার মাহাত্ম্য, দুনিয়া কামানো কম করার প্রতি উৎসাহ প্ৰদান এবং দারিদ্রের ফযীলত
হাদিস সম্ভার
وَعَن عَبْدِ اللهِ بْنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : مَرَّ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم وَنَحْنُ نُعَالِجُ خُصّاً لَنَا فَقَالَ مَا هَذَا ؟ فَقُلْنَا : قَدْ وَهَى فَنَحَنُ نُصْلِحُهُ فَقَالَ مَا أرَى الأَمْرَ إِلاَّ أعْجَلَ مِنْ ذَلِكَ رواه أَبو داود والترمذي بإسناد البخاري ومسلم و قَالَ الترمذي حديثٌ حسنٌ صحيحٌ
বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আম্র ইবনুল আ'স (রাঃ)
একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। এমতাবস্থায় যে, আমরা আমাদের একটি কুঁড়েঘর সংস্কার করছিলাম। তিনি বললেন, “এটা কী?” আমরা বললাম, ‘কুঁড়ে ঘরটি দুর্বল হয়ে ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল, তাই আমরা তা মেরামত করছি।’ তিনি বললেন, “আমি ব্যাপারটিকে (মৃত্যুকে) এর চাইতেও নিকটবর্তী ভাবছি।” (আবূ দাঊদ ৫২৩৮, তিরমিযী ২৩৩৫নং, বুখারী ও মুসলিমের সূত্রে)