জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

১/১. অধ্যায়ঃ

১ থেকে ১০০ নং হাদিস

জাল জয়িফ হাদিস সিরিজ

বর্ণনাকারী বর্ণনাকারী

সন্তান পিতার উত্তম ভূমি।হাদীসটির কোন ভিত্তি নাই।ইমাম সাখাবী “মাকাসিদুল হাসানাত” গ্রন্থে (পৃঃ ৭০৬) এ কথা বলেছেন। ইমাম সুয়ূতীও তার “আদ-দুরার” গ্রন্থে (পৃঃ ১৭০) যারাকশীর (আত-তাজকিরাহ পৃঃ ২২১) গ্রন্থের অনুসরণ করে এরূপই বলেছেন। সাগানী “আল-আহাদীসুল মাওযূ’আহ” গ্রন্থে (পৃঃ ৪) হাদীসটি উল্লেখ করেছেন।এটির অর্থের প্রয়োগও সহীহ্‌ নয়। কারণ নাবীগণের মধ্যে এমন আছেন যার পিতা ছিলেন মুশরিক, নাফারমান। যেমন- ইব্‌রাহীম (আঃ)-এর পিতা আযর। তাদের মধ্যে এমনও আছেন যার সন্তান ছিলেন মুশরিক। যেমন- নূহ (আঃ)-এর পুত্র।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18