জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

১/১. অধ্যায়ঃ

১ থেকে ১০০ নং হাদিস

জাল জয়িফ হাদিস সিরিজ

বর্ণনাকারী বর্ণনাকারী

যে ব্যক্তি আমাকে এবং আমার পিতা ইব্‌রাহীমকে একই বছরে যিয়ারত করবে সে জান্নাতে প্রবেশ করবে।হাদীসটি জাল।যারাকশী “আল-লাআলিল মানসূরা” গ্রন্থে (১৫৬ নং) বলেনঃ কোন কোন হাফিয বলেছেনঃ হাদীসটি বানোয়াট। হাদীস সম্পর্কে কোন জ্ঞানী ব্যক্তি এটিকে হাদীস বলে বর্ণনা করেননি।অনুরূপভাবে ইমাম নাবাবী বলেনঃ এটি বানোয়াট, এর কোন ভিত্তি নেই।সুয়ূতী এটিকে “যায়লুল আহাদীছিল মাওযূ’আহ” গ্রন্থে (১১৯ নং) উল্লেখ করার পর বলেছেনঃইবনু তাইমিয়্যা ও নাবাবী বলেছেনঃ হাদীসটি জাল, ও ভিত্তিহীন। শাওকানীও “আল-ফাওয়াইদ” গ্রন্থে (পৃঃ ৪২) তা সমর্থন করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18