হাজ্জ
৬/৫. অধ্যায়ঃ
হাজের বিবরণ ও মক্কায় প্রবেশ - মাথা মুণ্ডন করার পূর্বে কুরবানী করার বৈধতা
বুলুগুল মারাম
وَعَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ, وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ. رَوَاهُ الْبُخَارِيُّ
বর্ণনাকারী মিসওয়ার (রাঃ)
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথা কামানোর আগেই কুরবানী করেন এবং সাহাবীদের অনুরূপ করার নির্দেশ দেন। [৮১৫]
[৮১৫] বুখারী ১৬৯৫, ১৮১১, ২৭১৩, ২৭৩৪, নাসায়ী ২৭৭১. আবূ দাঊদ ১৭৫০, ২৭৬৫, ২৭৬৬, ইবনু মাজাহ ২৮৭৫, আহমাদ ১৮৪৩০, ১৮৪৪১।