হাজ্জ

৬/৫. অধ্যায়ঃ

হাজের বিবরণ ও মক্কায় প্রবেশ - ফজরের পূর্বে জামরায়ে আকাবায় কংকর নিক্ষেপ করার বিধান

বুলুগুল মারাম

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَرْسَلَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - بِأُمِّ سَلَمَةَ لَيْلَةَ النَّحْرِ, فَرَمَتِ الْجَمْرَةَ قَبْلَ الْفَجْرِ, ثُمَّ مَضَتْ فَأَفَاضَتْ. رَوَاهُ أَبُو دَاوُدَ, وَإِسْنَادُهُ عَلَى شَرْطِ مُسْلِمٍ

বর্ণনাকারী আয়িশা (রাঃ)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরবানীর রাতে, উম্মু সালামাহকে (কঙ্কর নিক্ষেপের জন্য) পাঠিয়েছিলেন। ফলে তিনি ফজরের পূর্বে জামরাহতে কঙ্কর নিক্ষেপ করেন। তারপর মক্কা গিয়ে ‘তওয়াফে ইফাযা’ সম্পন্ন করেন। মুসলিমের শর্তানুযায়ী এর সানাদ (সহীহ)। [৮০৫]

[৮০৫] আবূ দাঊদ ১৯৪২ ইবনু হাজার আসকালানী আদ দিরায়াহ ২/২৪ গ্রন্থে এর সনদকে সহীহ বলেছেন। তবে আত-তালখীসুল হাবীর ৩/৮৯০ গ্রন্থে এটি মুরসাল হিসেবে বর্ণনা হওয়ার কথা বলেছেন। শাইখ আলবানী ইরওয়াউল গালীলে (১০৭৭) যয়ীফ বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18