সালাত
২/১৫. অধ্যায়ঃ
চন্দ্র ও সূর্যগ্রহণের সালাত - চন্দ্র ও সূর্যগ্রহণের সালাতের পদ্ধতি
বুলুগুল মারাম
وَلِأَبِي دَاوُدَ: عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ: صَلَّى, فَرَكَعَ خَمْسَ رَكَعَاتٍ وَسَجَدَ سَجْدَتَيْنِ, وَفَعَلَ فِي الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ
বর্ণনাকারী উবাই বিন কা’ব (রাঃ)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-পাঁচ রুকূ’ ও দু’ সিজদাতে এ সালাত আদায় করলেন। দ্বিতীয় রাক্আতেও তাই করলেন। [৫৪৭]
[৫৪৭] আবূ দাঊদ ১১৮২, আহমাদ ১০৭১৯বিন বায বুলুগুল মারামের হাশিয়ায় (৩২৮) বলেন, এর সনদে আবূ জাফর আররাযী নামক দুর্বল রাবী রয়েছেন। স্মৃতিশক্তির দুর্বলতার কারণে তার দলীল অগ্রহণযোগ্য। ইমাম যায়লায়ী নাসবুর রায়াহ (২/২২৭) গ্রন্থে বলেন, এর সনদে আবূ জাফর আর রাযী ঈসা বিন আব্দুল্লাহ বিন মাহান রয়েছেন যিনি সমালোচিত। আলবানী আবূ দাউদের (১১৮২) নং হাদিসটিকে দুর্বল বলেছেন। ইবনু আবদুল বার (৩/৩১১) বলেন, এর সনদ শক্তিশালী নয়। ইমাম নববী আল খুলাসা (২/৮৫৮) গ্রন্থে এর সনদে দুর্বলতার কথা উল্লেখ করেছেন।