সালাত
২/১২. অধ্যায়ঃ
জুমু’আর সালাত - ফরয ও নফল সালাতের মাঝে পার্থক্য করা শরীয়তসম্মত
বুলুগুল মারাম
وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ, أَنَّ مُعَاوِيَةَ قَالَ لَهُ: إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ, حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ, فَإِنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - أَمَرَنَا بِذَلِكَ: أَنْ لَا نُوصِلَ صَلَاةً بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ. رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী সায়িব্ বিন্ ইয়াযিদ (রাঃ)
মু’আবিয়াহ (রাঃ) তাঁকে বলেছেন যখন তুমি জুমু’আহর সলাত আদায় করবে তখন অন্য কোন (নফল) সালাতকে তার সঙ্গে মিলাবে না; যতক্ষণ না কথা বল বা বের হও। একথা নিশ্চিত যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের এক সালাতকে অন্য সালাতের সঙ্গে সংযোগ না করতে নির্দেশ দিয়েছেন। যতক্ষন না আমরা কথা বলি বা (সালাতের) স্থান ত্যাগ করে। [৪৯৯]
[৪৯৯] মুসলিম ৮৮০, আবূ দাঊদ ১১২৯, আহমাদ ২৬৪২৪, ১৬৪৬৮