পবিত্রতা

১/৪. অধ্যায়ঃ

উযূর বিবরণ - উযূতে ডান দিক থেকে শুরু করার নির্দেশ

বুলুগুল মারাম

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِمَيَامِنِكُمْ». أَخْرَجَهُ الْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ

বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)

আল্লাহর রাসূল (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা যখন ওজু করবে তখন ডান দিক থেকে আরম্ভ করবে।’ [৫৮]

[৫৮] আবূ দাঊদ (৪১৪১), তিরমিযী (১৭৬৬), নাসায়ী তার সুনানুল কুবরায় (৫/৪৮২), ইবনু মাজাহ (৪০২) ইবনু খুযাইমাহ (১৭৮) ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। হাদীসের শব্দ ইবনু মাজাহর। আর আবূ দাঊদ ও ইবনু মাজাহর শব্দ হল (আরবী) তোমরা যখন পোশাক পরবে বা ওযু করবে তখন তোমাদের ডান দিক হতে শুরু করবে। তিরমিযী ও নাসায়ীর শব্দ হচ্ছেঃ (আরবী) তিনি যখন পোশাক পরতেন তখন ডান দিক হতে শুরু করতেন। এ থেকে পরিষ্কার হয়ে যায় যে, হাফেয ইবনু হাজার তাখরীজ করার ক্ষেত্রে ভুল করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18