সালাত

২/১১. অধ্যায়ঃ

মুসাফির ও পীড়িত ব্যক্তির সালাত - মুসাফিরের চলন্ত ও অবস্থানরত অবস্থায় সালাত জমা করে আদায় করার বিধান

বুলুগুল মারাম

وَعَنْ مُعَاذٍ - رضي الله عنه - قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فِي غَزْوَةِ تَبُوكَ، فَكَانَ يُصَلِّي الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا, وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী মু’আয (রাঃ)

আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে তাবুক যুদ্ধের উদ্দেশ্যে বের হলাম। তিনি ঐ সফরে যুহর ও ‘আসর একত্রে এবং মাগরিব ও ‘ইশা একত্রে পড়াতে থাকেন। [৪৭৯]

[৪৭৯] মুসলিম ৭০৬, তিরমিযী ৫৫৩, নাসায়ী ৫৮৭, আবূ দাঊদ ১২০৬, ১২০৮, ইবনু মাজাহ ১০৭০, আহমাদ ২১৫০৭, মুওয়াত্বা মালেক ৩৩০, দারেমী ১৫১৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18