সালাত

২/৯. অধ্যায়ঃ

নফল সালাত-এর বিবরণ - ফরয সালাতের আগে-পরে সুন্নাতের বর্ণনা

বুলুগুল মারাম

وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: حَفِظْتُ مِنَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - عَشْرَ رَكَعَاتٍ: رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ, وَرَكْعَتَيْنِ بَعْدَهَا, وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ, وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِهِ, وَرَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لَهُمَا: وَرَكْعَتَيْنِ بَعْدَ الْجُمْعَةِ فِي بَيْتِهِ

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে আমি দশ রাকা’আত সালাত আমার স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছি। যুহরের পূর্বে দু’রাকা’আত পরে দু’রাকা’আত, মাগরিবের পরে দু’রাকা’আত তার ঘরে, ‘ইশার পরে দু’রাকা’আত তার ঘরে এবং দু’রাকা’আত সকালের (ফজরের) সালাতের পূর্বে।উভয়েরই ভিন্ন এক বর্ণনায় আছে- আর দু’রাকা’আত জুমু’আহর পর তার বাড়িতে।[৩৯২]

[৩৯২] বুখারী ১১৮০, মুসলিম ৭২৩, তিরমিযী ৪২৫, ৪৩৩, ৫২২, নাসায়ী ৫৮৩, ১৪২৭, আবূ দাউদ ১১৩০, ইবনু মাজাহ ১১৪৫, আহমাদ ৪৪৯২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18