সালাত

২/৭. অধ্যায়ঃ

সালাত সম্পাদনের পদ্ধতি - বিতরের কুনূতে যা পড়তে হয়

বুলুগুল মারাম

وَلِلْبَيْهَقِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُعَلِّمُنَا دُعَاءً نَدْعُو بِهِ فِي الْقُنُوتِ مِنْ صَلَاةِ الصُّبْحِ. وَفِي سَنَدِهِ ضَعْفٌ

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

নবী (: আমাদেরকে দোয়া শিখিয়ে দিতেন, যার দ্বারা আমরা ফাজরের কুনুতের সময় দোয়া করতাম। এর সানাদে দুর্বলতা রয়েছে। [৩৪৬]

৩৪৬. বাইহাকী ২৯৬০, ৩২৬৬ ইবনু উসাইমিন শারহু বুলুগুল মারামে (২/১৪০) (আরবী) অংশ টুকুকে দুর্বল বলেছেন। তবে ফজরের সলাতে কুনুত করতে নিষধ সংক্রান্ত হাদীস গুলো বিশুদ্ধ নয়। আয যয়াফা আল কাবীর লিল উকইলী (৩/৩৬৭) গ্রন্থে উকাইলী বলেন, আর ইমাম বুখারী বলেছেন মুহাদীসগন তার হাদীস বর্জন করেছেন। বায়হাকী সুনানে আল কুবরা (২/২১৪) গ্রন্থে ফজরের সলাতে কুনুত পড়া বিদআত সম্পর্কিত হাদীসটি সহীহ নয় বলে মন্তব্য করেছেন। কেননা এর সনদে রয়েছে আবু লায়লা আল কুফী, আর সে হচ্ছে মাতরুক। মিযানুল ই‘তিদাল (৪/৫৬৬) গ্রন্থে ইমাম যাহাবী বলেন, ফজরের সলাতে কুনুত পড়া বিদআত সম্পর্কিত হাদীসের এক জন রাবী আবু লায়লাকে দুবল বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18