সালাত
২/৫. অধ্যায়ঃ
সালাতে খুশূ বা বিনয় নম্রতার প্রতি উৎসাহ প্ৰদান - মুসল্লী এমন বস্তু থেকে দূরে থাকবে যা তাকে অমনোযোগী করে দেয়
বুলুগুল মারাম
وَعَنْهُ قَالَ: كَانَ قِرَامٌ لِعَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم: «أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا, فَإِنَّهُ لَا تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ لِي فِي صَلَاتِي». رَوَاهُ الْبُخَارِيُّ
বর্ণনাকারী আনাস (রাঃ)
আয়িশা (রাঃ) -এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। কারণ সলাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। [২৮৩]
২৮৩.বুখারী ৩৭৪; হাদীসে (আরবী) অর্থ পশমের তৈরি পাতলা রঙিন কাপড়।