সালাত

২/৫. অধ্যায়ঃ

সালাতে খুশূ বা বিনয় নম্রতার প্রতি উৎসাহ প্ৰদান - রাতের খাবার উপস্থিত হলে সালাতে বিলম্ব করার বিধান

বুলুগুল মারাম

وَعَنْ أَنَسٍ- رَضِيَ اللَّهُ عَنْهُ - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا قُدِّمَ الْعَشَاءُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا الْمَغْرِبَ» مُتَّفَقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-রাতের খাবার সামনে এসে গেলে মাগ্‌রিবের সালাত আদায়ের পূর্বেই খানা শুরু করবে। [২৭৫]

[২৭৫] বুখারী ৬৭২; মুসলিম ৫৫৭; মুসলিমের বর্ণনায় (আরবী) শব্দের পরিবর্তে (আরবী) শব্দ রয়েছে। আর তাদের উভয়ের বর্ণনায় রয়েছেঃ “(আরবী)” তোমরা মাগরিবের সলাত আদায় করবে। তাঁরা উভয়েই “(আরবী)” বাক্যাংশটি বৃদ্ধি করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18